১০/০২/২০২৬, ১৪:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতিই বাংলাদেশের শক্তি : বিএনপি নেত্রী পাপিয়া

বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, একটি সুন্দর সাবলীল শৃংখলীত পরিবেশে গোটা বাংলাদেশে পুজা উৎযাপিত হচ্ছে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সবার প্রশংসা করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বিভিন্ন ধর্ম, বর্ন, সংগঠনের সব মানুষরা সহবস্থান করেই শান্তুিতে সম্পৃতি বজায় রেখে বাংলাদেশে থাকব৷ এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আকাঙ্খ এবং এটাই হচ্ছে আমাদের স্বদিচ্ছা। অতএব, এখানে ব্যতিক্রম কিছু ঘটার কোন কারন নেই।

বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কামারপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শান্তিপূর্ণ অবস্থান থাকার পরেও পূজা উদযাপনে আকষ্মিকভাবে কোথাও কিছু ঘটলে সেটি আমাদের জানালে তাৎক্ষণিকভাবে যতটুকু ভূমিকা পালনের প্রয়োজন, বিএনপির নেতাকর্মীরা তা অবশ্যই করবে। এসময় সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া দলের পক্ষ থেকে সবাইকে দূর্গাপুজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে নাচোল উপজেলায় এবং রাতে গোমস্তাপুর উপজেলা ও ভোলাহাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেত্রী অ্যাড. সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। এসময় তিনি প্রত্যেক মন্দিরের দায়িত্বশীলদের নিকট উপহার প্রদান করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সামিউল হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামিউল হক পলাশ, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ আশিকুজ্জামান রনি, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ চাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগাঠনিক সম্পাদক তহিদুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র মোখলেসুর রহমান ৭ দিনের রিমান্ডে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন