বিজ্ঞাপন

অস্ত্রের মূখে গৃহবধূকে ধর্ষণ, ৮ মাস হয়ে গেলেও এখনো ধরা পরেনি অভিযুক্ত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে এক গৃহবধূকে (৩৫) কিরিচের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে অভিযুক্ত অন্যত্র বিবাহ করায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জানান, একই গ্রামের তোফাজ্জল (৩৭) তাকে বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২০ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি তার দুই কন্যা সন্তানসহ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তোফাজ্জল কিরিচ হাতে ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী আরও জানান, ঘটনার পর লোকলজ্জার ভয়ে চুপ ছিলেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর তোফাজ্জল এক মাসের সময় চেয়ে বিয়ের আশ্বাস দেয়। কিন্তু পরে সে গোপনে অন্যত্র বিবাহ করে। এখন তার ছোট ভাই জাকির (৩৫) মামলা না করার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং বলছে মামলা করলে তাকে গ্রাম ছাড়তে হবে।

এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী মহলের চাপ রয়েছে। যার ফলে পুলিশ ঘটনার আট মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না এবং আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তিনি বর্তমানে তার দুই কন্যাসহ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে কেন্দুয়া পেমই তদন্ত কেন্দ্রের এসআই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এনএ/

দেখুন: ধর্ষণ-প্রতিকার কীভাবে? | বলা না বলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন