বিজ্ঞাপন

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

রাজধানীর গুলশানে একটি হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। এরপর ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রেমের প্রস্তাবে তরুণী রাজি না হলে তোফায়েল তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩১ জানুয়ারি তরুণীকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে যান তোফায়েল। সেখানে তিনি তরুণীকে ধর্ষণ করেন এবং শিগগিরই বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে বিয়ের কথা তুললে তোফায়েল তা অস্বীকার করেন।

এ ঘটনায় গত ১ আগস্ট ভুক্তভোগী তরুণী গুলশান থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ঘটনার ছয় মাস পর মামলা হওয়ায় তাৎক্ষণিক কোনো আলামত জব্দ করা সম্ভব হয়নি এবং বাদীও কোনো আলামত উপস্থাপন করতে পারেননি। তবে তদন্তকালে হোটেলের গেস্ট বুকিং সংক্রান্ত রেজিস্ট্রেশন স্লিপ, ভুক্তভোগী তরুণী ও আসামির পাসপোর্ট কপি জব্দ করা হয়।

ডিএনএ পরীক্ষায় ভ্যাজাইনাল সোয়াবে বীর্যের উপস্থিতি পাওয়া না গেলেও, হোটেল বুকিং সংক্রান্ত কাগজপত্র, মেডিক্যাল রিপোর্ট এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

পড়ুন:স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশী আবু মিরন

দেখুন:লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে চাই: নাহিদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন