০১/০৩/২০২৬, ২৩:৪১ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে পিকআপভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি পিকআপভ্যানকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দেয়ায় পাঁচজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণশ্রমিকদের বহনকারী একটি পিকআপ ফেনীর দিকে আসছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

এনএ/

দেখুন: হবিগঞ্জে ঘন কুয়াশায় ট্রাকের পিছনে ধাক্কা, নি*হ*ত ২ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন