রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ‘সন্দেহভাজন’ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ কিশোরকে আটক করা হয়। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক কিশোরের পরনে ছিল প্যান্ট-কোট-টাই। তার হাতে ছিল একটি ব্যাগ। আটকের পর তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।পুলিশের তথ্যমতে, আটক কিশোরের বয়স ১৪। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে একবার নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে, একবার বলছে সে ছাত্রদল করে, আরেকবার বলছে ছাত্রশিবির করে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।
পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা
আর/


