শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয়েছে দুটি বুলডোজার।
বিজ্ঞাপন
বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয়। সে সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়। তাদের পরিচয় জানতে চাইলে একজন বলেন ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে বুলডোজার দুইটি আনা হয়েছে।
৩২ নম্বর সড়কে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যও মোতায়েন আছে।
গেল বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
পড়ুন: ট্রাইব্যুনালের সামনে জড়ো হলেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই আহতরা
আর/


