বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “ধানের শীষের বীজ অনেক গভীরে পোতা, তাই ধানের শীষকে উপড়ে ফেলা যাবে না।”
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ওবায়েদ মঞ্জিলে সালথা উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, “বিএনপি জনগণের দল, এ দলের শেকড় দেশের প্রতিটি মানুষের হৃদয়ে। তাই যত বাধাই আসুক, ধানের শীষের জয় কেউ ঠেকাতে পারবে না।”
সম্মেলনে সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন


