১০/০২/২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধানের শীষের শেষ পথমিছিলে কর্মী-সমর্থকের ঢল, স্লোগানে মুখরিত রাজপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ধানের শীষের নির্বাচনী শেষ প্রচারণার পথমিছিলে রাজপথে ঢল নামে নেতা-কর্মী-সমর্থকদের। ব্যানার, পোস্টার, স্লোগান আর মিছিলের মধ্য দিয়ে নির্বাচনী শেষ প্রচারণা রূপ নেয় উৎসবমুখর পরিবেশে।

বিজ্ঞাপন

সোমবার বিকেল ৫টায় প্রচারণার শেষ দিন স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এ নির্বাচনী পথমিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। এসময় ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মিছিলে সুরেলা গান, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে প্ল্যাকার্ড হাতে অংশ নেন হাজারও নারী-পুরুষ, পুরো শহর কানায় পূর্ণ হয়ে যায় পথমিছিলে।


মিছিল ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান খোলা ছাদের জিপ গাড়িতে, হাতে ধানের শীষ নিয়ে হাত উঁচিয়ে জনগণকে শুভেচ্ছা জানান এসময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা জনগণও প্রার্থীকে হাত নাড়িয়ে সমর্থন জানান। শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের চৌমুহনা হয়ে এম সাইফুর রহমান সড়ক, সিলেট সড়ক, শাহ মোস্তফা সড়ক ও আদালত সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।


মিছিল শুরুর আগে সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মে: আব্দুল মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, মো: ফখরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি অদুদ আলম, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সমাপনী বক্তব্যে বিএনপি প্রার্থী এম নাসের রহমান নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই উপস্থিতি জনগণের সমর্থনের প্রতিফলন। আগামী দুইদিন আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনগণকেই ভোটের দিন ভোট কেন্দ্রগুলো পাহারায় রাখার আহ্বান জানান তিনি।

পড়ুন-জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা

দেখুন- ভোগান্তিতে ঘরমুখো মানুষ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন