শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শরীয়তপুর ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সফিকুর রহমান কিরনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সাধারণ ভোটারদের হুমকি দিলেন এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।
গত মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙা গ্রামে আওয়ামী লীগ নেতার বাড়িতে নির্বাচনী প্রচারনার এক উঠান বৈঠকের বক্তব্য প্রদানকালে কাচিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান। তিনি কাচিকাটা ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
বুধবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ নেতার এই হুমকির ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে বইছে নানা সমালোচনা। ভোটারদের মধ্যে বইছে আতঙ্ক!
উঠান বৈঠকে তিনি বলেন যারা ধানের শীষ প্রার্থী সফিকুর রহমান কিরণ কে যারা ভোট দিবেন তারা সেন্টারে ভোট দিতে আসবেন,আর যাদি চুরি করে ‘দাঁড়িপাল্লা’য় যারা ভোট দিবেন তাদের দক্ষিণ মাথাভাঙা ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে ভোট দিতে আসার দরকার নাই।
আমরা দক্ষিণ মাথাভাঙার লোকজন জংলি হিসাবে পরিচিত। তাই আর জংলি হিসাবে পরিচিত থাকতে চাই না। ধানের শীষে আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলহাজ্ব সফিকুর রহমান কিরন ভাইকে নির্বাচিত করতে হবে। তাহলে আমরা জংলি হিসাবে পরিচিতি থেকে মুক্তি পাব। এ এলাকার নদী ভাঙ্গনের রোধ ও বেড়ি বাধ নির্মান হবে।
স্থানীয় বিএনপি নেতারা জানান,গণঅভ্যুর্থানে ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি সামনের সারিতে আসেন তিনি। সে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে আঁতাত করে বিএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে এতে মনে হচ্ছে বিএনপির ভোট আরো কমছে।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খান বলেন, আমি আবেগে সেদিন জননেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরণ ভাইয়ের পক্ষে ধানের শীষে ভোট চেয়েছিলাম। এলাকার উন্নয়নের জন্য। তবে বক্তব্যে আমি ভুলভাবে দিয়েছি। সে বিষয়েও পরবর্তিতে আর একটি বক্তব্য রাখছি।তবে এই ভিডিওটা সৌদি আরব থেকে একজন ছেড়েছে। আমি বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থী।
পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
আর/


