১২/০২/২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার সাথেই থাকুন : বাবু চৌধুরী

দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া সদর আসনে প্রার্থী হয়েছেন। দিনাজপুরের কন্যা হিসেবে আমরা গর্ববোধ করি। আগামী নির্বাচনে শুধুমাত্র সীল মারবো ধানের শীষ মার্কায়। সর্বোচ্চ ভোটের মাধ্যমে যেন খালেদা জিয়াকে আবারো ক্ষমতায় নিয়ে যেতে পারি। তাই ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার সাথেই থাকুন।

তিনি বলেন, একটি দল বাসায় বাসায় গিয়ে ভোট চাইছেন আর বলছেন এই মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আমরা জানি ইসলামের আলোকে কিভাবে জান্নাতে যাওয়া যাবে। তাই অহেতুক এই ধরণের কথা শোনা যাবে না বলে অভিমত ব্যক্ত করে আবারো ধানের শীষের সাথে থাকার আহ্বান জানান তিনি।

১৭ নভেম্বর সোমবার সন্ধায় দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দেশনেত্রী খালেদা জিয়ার ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচার-প্রচারণার উদ্বোধনশেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জেলা বিএনপির এই নেতা।

এর আগে ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-০৩ আসনে খালেদা জিয়ার পক্ষে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী। আরও উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলু, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কোতয়ালী স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইরশাদুল প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর আউলিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় মোফাজ্জল হোসেন দুলাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন