28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধামরাইয়ে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা ২৪ লাখ

ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ইটভাটার মালিক কে ২৪ লাখ টাকা অর্থদণ্ড এবং একটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স মদিনা ব্রিকস, মারিয়াম ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, সাজেদা ব্রিকস সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় এমএফবি ব্রিকসে অভিযান চালানো হয়। এর মধ্যে চারটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স মদিনা ব্রিকস কে ৪ লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সব মিলিয়ে মোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ধামরাই উপজেলায় বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব ইটভাটা কে জরিমানা করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন- ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: জয়ের পথে কে এগিয়ে?

দেখুন- সাকিব ভাই খেললে টিম কম্বিনেশন ভালো হয়: শান্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন