২৪/০২/২০২৬, ২২:০৭ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২২:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধামরাইয়ে ইট বাহী ট্রাক চাপায় ৭ম শ্রেণীর শিক্ষার্থী নিহত

ঢাকার ধামরাইয়ে ধাইরা বাজার এলাকায় ইট বাহী ট্রাক চাপায় মাহিম (১২) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সারে ৯ টার দিকে নান্নার ইউনিয়নের ধাইরা বাজার এলাকায় ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম গোপাল কৃষ্ণপুর গ্রামের কুয়েত প্রবাসী ইখলাস হোসেনের একমাত্র ছেলে। মাহিম স্থানীয় আশাবোন মডেল একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল মাহিম। নান্নার ইউনিয়নের ধাইরা বাজার এলাকায় একটি ব্রিজের উপর পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ইট বাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মাহিম মারা যায়। ঘাতক ট্রাক আটকের চেষ্টা করলেও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) আজাহারুল ইসলাম জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে এসেছি পরিবারের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- ‘১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২৫০০ টাকা ভাতা’

দেখুন- পোশাক শ্রমিকদের দুই মাসের বেতনের টাকা ঋণ চায় বিজিএমইএ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন