বিজ্ঞাপন

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার ধামরাই পৌরসভার বিজয়নগর এলাকায় চুলার গ্যাস থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার বিজয় নগর এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে রান্নাঘরের জানালার কাঁচসহ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চা বানাতে গিয়ে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, চুলা চালু থাকায় কক্ষে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে আসতেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সুমনা বাদশা প্রায় ৯০ শতাংশ দগ্ধ হন এবং তার স্বামী বাদশা মিয়ার দুই হাতসহ প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

প্রতিবেশী নুরুল ইসলাম জানান, বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তখন ঘরের জানালার কাঁচ ভাঙা এবং ভেতরে বড় ধরনের ক্ষতি দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের গাড়িতে তুলে হাসপাতালে পাঠানো হয়।

আরেক বাসিন্দা অসীম ঘোষ বলেন, প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা শোনা গেলেও পরে জানা যায় লাইনের গ্যাস জমে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এতে গৃহবধূর অবস্থা গুরুতর এবং তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে সাত মিনিটের মধ্যে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্যাসের রাইজার বন্ধ করে দেয়া হয়। ভেতর ও বাইরের লাইনেও লিকেজ থাকায় সেগুলো বন্ধ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পড়ুন- হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা, জ্বলছে আগুন

দেখুন- ইরানের কৌশলে ধ/রা/শা/য়ী ট্রাম্প, আন্তর্জাতিক সব খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন