বিজ্ঞাপন

ধামরাইয়ে সাংবাদিকের ভগ্নিপতি নিখোঁজ: চারদিনেও মেলেনি সন্ধান

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রামের বাসিন্দা ইদ্রিস আলী খান (৭০) নামের এক ব্যক্তি গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, ইদ্রিস আলী খান সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় তার শ্যালকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেদিন বিকেলে তিনি স্থানীয় কাঠগড়া পূর্বপাড়া জামে মসজিদে (ভাঙা মসজিদ নামে পরিচিত) আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। ইদ্রিস আলী খান দীর্ঘদিন ধরে স্মৃতিভ্রংশ সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে তার স্মৃতিশক্তি ফিরে এলেও বেশিরভাগ সময় বিভ্রান্ত অবস্থায় থাকতেন বলে জানা গেছে।

নিখোঁজ ইদ্রিস আলী খান পাড়াগ্রামের মৃত ওসমান আলী খানের ছেলে। তিনি পেশায় স্বাস্থ্য সহকারী ছিলেন। এছাড়া তিনি দৈনিক কালের কণ্ঠের ধামরাই প্রতিনিধি সাংবাদিক আবু হাসানের ভগ্নিপতি।

তার স্ত্রী ফিরোজা বেগম জানান, “গত মঙ্গলবার আসরের নামাজ পড়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু এখনো তার কোনো সন্ধান পাইনি।”

এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। কেউ তার সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পড়ুন- পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

দেখুন- চট্টগ্রামে ব্যবসায়ী নেতাদের সাথে এনবিআর চেয়ারম্যানের মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন