০৯/০২/২০২৬, ২২:৩৬ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধামরাইয়ে নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা আমিন মডেল এলাকায় সরকারী বিদ্যালয়ের নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে মোঃ শামীম হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই পৌরশহরের আমিন মডেল টাউন এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত শ্রমিক শামীম হোসেন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মোঃ মনির মন্ডলের ছেলে। সে ১০তলা ভবনের নবম তলায়
টাইলসের কাজ করছিলেন।

স্থানীয়রা জানায়, শামীম সকাল থেকে ১০তলা ভবনের নবম তলায় বাঁশের মাচা দিয়ে টাইলসের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বাঁশের মাচা ভেঙে নিচে পরে যায়। পরে আশে পাশের লোকজন দৌড়ে এসে শামীমকে উদ্ধার করে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

শামীমের সহযোগী জাহিদ হোসেন বলেন, আমরা দুইজনেই নবম তলায় টাইলসের কাজ করছিলাম। হটাৎ করে মাচাল ভেঙে শামীম নিচে পড়ে যায়। আমি কোন রকমে আরেকটা বাঁশ ধরে ঝুলে ছিলাম। আল্লাহ আমাকে বাচিয়ে দিয়েছে। এই ভবনে নিরাপত্তা না থাকায় আমি কাজ করতে চাইছিলাম না আজকে।

এই বিষয়ে নুরানী কনস্টেশনের ইঞ্জিনিয়ার মোঃ হামিদ জানান, আমি ঘটনাস্থলে ছিলামনা, তবে শুনেছি নবম তলা থেকে শামীম নামে এক শ্রমিক পড়ে আহত হয়েছেন। আমাদের লোকজন তার সুচিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে।

এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন। তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি । নিহতের মরদেহ আশুলিয়া থানার গণস্বাস্থ্য হাসপাতালে আছে। পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেখুন- কিশোরগঞ্জ ও কুড়িগ্রামে সেনাদের বাড়িতে শোকের মাতম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন