২৮/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধারণক্ষমতার চেয়ে বেশি লোক রাখার দায়ে এক বাংলাদেশি মালিককে চিহ্নিত করেছে ইতালি পুলিশ

ইতালির পাদোভায় একটি অ্যাপার্টমেন্টে ধারণক্ষমতার চেয়ে বেশি লোক রাখার দায়ে এক বাংলাদেশি মালিককে চিহ্নিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন


প্রতিটি ব্যক্তির কাছ থেকে সিট ভাড়া বাবদ মাসে ২০০ ইউরো করে নগদ টাকা নিতেন তিনি।যা ইতালীর আইনে একটি অপরাধ হিসেবে চিহ্নিত।


পাদোভা প্রদেশের সান জর্জিও দেল্লে পের্তিচে এলাকায় ১২০ বর্গমিটারের একটি ফ্ল্যাটে পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন বাসিন্দাকে খুঁজে পায়।
তদন্তে দেখা যায়, বাড়ির মালিক একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি যিনি নিয়মবহির্ভূতভাবে সেখানে অনেক বেশি লোক রাখতেন।
প্রতিটি বাসিন্দার কাছ থেকে কোনো চুক্তিপত্র ছাড়াই প্রতি মাসে ২০০ ইউরো করে নগদ অর্থ নিতেন তিনি। বাড়িটি বসবাসের জন্য অত্যন্ত অনুপযোগী ও অস্বাস্থ্যকর হওয়ায় স্থানীয় প্রশাসন এটি খালি করার নির্দেশ দিয়েছে ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে।


বাড়ির মালিকের বিরুদ্ধে অবৈধ আবাসন ব্যবসা এবং ট্যাক্স ফাঁকির অভিযোগে বড় অঙ্কের জরিমানা ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাসিন্দাদের সবাই বিদেশি নাগরিক এবং তারা কোনো প্রকার বৈধ রেসিডেন্সি বা কন্ট্রাক্ট ছাড়াই সেখানে অবস্থান করছিলেন।


স্থানীয় প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দীর্ঘ সময় নজরদারি চালানোর পর এই বিশেষ অভিযানটি পরিচালনা করে। ভবনটিতে অগ্নি নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির কোনো নিয়ম অনুসরণ করা হয়নি, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে।

পড়ুন- রাউৎগাঁও জামে মসজিদের মুয়াজ্জিনের রাজকীয় বিদায়

দেখুন- ইরানের জয় আসছে? চীনের বিমানে কী এলো?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন