২৬/০২/২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় প্রশাসনের তৎপরতায় খাস জমি উদ্ধার

নওগাঁয় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা খাস জমি উদ্ধার শুরু করেছে প্রশাসন। দখলে থাকার কারণে সরকার রাজস্ব পায়নি। এছাড়া ভোগান্তিতে ছিলো জমির আসল মালিকরা। এখন সেগুলো উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বিতরণের পরিকল্পনা সরকারের।

বিজ্ঞাপন

নওগাঁর মান্দা উপজেলায় দখলদারদের কবলে শত শত একর সরকারি খাস জমি রয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষও ঘটে। তবে এসব জমি উদ্ধারে তৎপর হয়ে উঠেছে প্রশাসন।

বর্তমান প্রশাসন জমির প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিচ্ছে জমি। গণশুনানির মাধ্যমে সঠিক মালিককে জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

উদ্ধারকৃত জমি রাজস্ব আদায়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

গত কয়েকদিনে মান্দা উপজেলায় প্রায় ১ হাজার একরের বেশি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। দ্রুতই প্রকৃত মালিকরা ফিরে পাবে তাদের নিজ জমি এ প্রত্যাশা ভুক্তভোগীদের।

এনএ/

দেখুন: নওগাঁয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন