১০/০২/২০২৬, ২:২১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিজ্ঞাপন

নওগাঁ মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সফল উদ্যোক্তা কামরুন নাহারসহ প্রমুখ বক্তব্য রাখেন।

শীতের শুরুতেই পিঠা উৎসবে ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, নকশী পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, দুধ চিতই, ভেজা চিতই, ফুলকপি পাকোড়া, ডিম পিঠা, নকশি পিঠা, নারিকেল পুলিসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্য প্রদর্শন করে উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, নওগাঁয় অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। যাদের কাছে ভালো আইডিয়া রয়েছে, পাশাপাশি নিজেদের তৈরি পণ্য রয়েছে। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে পারছে না। মূলত এইজন্য উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টিতে ভূমিকা পালন করবে।

দেখুন- পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লা/ঠি/চা/র্জ-জ/ল/কা/মান নিক্ষেপ |

পড়ুন- ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন