বিজ্ঞাপন

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‍্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সদর উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়।

পড়ুন- যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

দেখুন- আশুলিয়া ও ঠাকুরগাঁওয়ে বেড়েছে জ্বালানি তেলের সংকট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন