২৭/০২/২০২৬, ১৩:১৯ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৩:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় জামায়াতের গণঅভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁয় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় শহরের মুক্তির মোড় থেকে একটি গণমিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এরআগে জামায়াতে ইসলামী নওগাঁ পৌরসভা ও নওগাঁ সদর উপজেলা শাখার আয়োজনে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব।

সমাবেশে নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড: আব্দুর রহিমের সঞ্চলনায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড: আ স ম সায়েম, সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইন, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওবায়দুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুর রাকিব।

বিজ্ঞাপন

পড়ুন: নওগাঁয় সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন