বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নওগাঁয় আগমনকে স্বগত জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড় ৮টার দিকে শহরের তাজের মোড় এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলের মোড় নওগাঁ পৌর জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নওগাঁ জেলা জামাতের সেক্রেটারি ও নওগাঁ-৫ (সদর) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম, জেলা জামাতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুর রাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আ স ম সায়েম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের আগমনের মধ্য দিয়ে নওগাঁ বাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। তিনি আগামীকাল বৃহষ্পতিবার বেলা ১১টায় শহরের এটিম মাঠে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তার জন্য নওগাঁবাসি অধীর অপেক্ষায় রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের চারিদিকে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীর রাষ্ট্র পরিকল্পনা এবং দেশের উন্নয়নের পরিকল্পনা আমিরে জামাত তুলে ধরবেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

