নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারী টিপু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ প্রমুখ।
সভায় নির্বাচন পরবর্তী সময়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের দৌড়গোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহবান জানানো হয়।
সভায় জেলার ১১টি উপজেলা নির্বার্হী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


