আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় আজ নওগাঁর যোগ দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শহরের প্রাণকেন্দ্রে এটিম মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দিবেন জামায়াত আমির।
এসময় নওগাঁর ৬টি সংসদীয় আসনের জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন তিনি। পরে এদিন দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরে রাজশাহীর ও নাটোর জেলায় ভিন্ন ভিন্ন তিনটি জনসভায় যোগ দিবেন জামায়াতের আমির।
নওগাঁয় জামায়াত ইসলামীর জনসভা উপলক্ষে সকাল থেকে জনসভাস্থলে আসতে শুরু করে দলীয় নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিলে ভরে উঠে সভাস্থল। জামায়াতের আমিরও এলাকার মৌলিক সমস্যা দূরীকরণে তাদের আশ্বস্ত করবেন এমন প্রত্যাশা সাধারণ জনতার।
পড়ুন: ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
আর/


