১১/০২/২০২৬, ২০:৩৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় পত্নীতলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৪

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পশ্চিম পাটিচড়া গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত স্বাধীন হোসেন ওই গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে। আহতরা হলেন. বাবুলাল মুর্মু, ফুলমনি, প্রণয় ও উইলিয়ামসন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকাল থেকে কৃষক-কৃষাণীরা মাঠে কাজ করছিলেন। এ সময় স্বাধীন হোসেন ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে সবাই পাশের একটি টিনের চালের ঘরে আশ্রয় নেন। পরে সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রপাত হলে স্বাধীন ঘটনাস্থলেই মারা যান। আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলামিন হোসেন বলেন, স্বাধীনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান বলেন, বৃষ্টির সময় ঘরে আশ্রয় নেওয়ার পর বজ্রপাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন