বিজ্ঞাপন

নওগাঁয় পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


রবিবার শহরের হাট নওগাঁ ঈদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মানুনুর রহমান রিপন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কহিনুল ইসলাম মিলি এবং নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু।

এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পড়ুন- ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, প্রকাশ করেনি নাম

দেখুন- বাংলাদেশে কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন ভারতীয় নাগরিক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন