‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনামিকা নজরুল।
এসময় নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা আল আমান্না, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওছিম উদ্দিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসময় বক্তারা সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন তারা। পরে ৮জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
পড়ুন- ঢাকা-১৯ আসনে বিএনপির গণসংযোগ
দেখুন- জাতিসংঘের অধীনে তদন্ত নিয়ে যে দাবি জানালো ইনকিলাব মঞ্চ


