২৬/০২/২০২৬, ১৫:৪৫ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৫:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় ভাতিজাকে কালো জাদু করায় চাচাকে কুপিয়ে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা আরশেদ আলী (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ভাতিজা সুমনকে (৩০) আটক করে থানা নিয়ে যায় পুলিশ।

সোমবার (১২ মে) উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আরশেদ আলী ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারের সবাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকালে আরশেদ গরুকে পানি খাওয়াচ্ছিলেন। অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আরশেদ কোনো একটি বিষয় নিয়ে সুমনের সঙ্গে কথা বললে তিনি রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কী কারনে এমন ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে।

অন্যদিকে আটক সুমনের দাবি, তাঁকে কালো জাদু করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন রাগান্বিত হয়ে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন: নওগাঁয় ভটভটি উল্টে নিহত ১

দেখুন: নওগাঁয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন