২৬/০২/২০২৬, ২৩:০৪ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২৩:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় সরকারী কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

নওগাঁয় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। নবনির্বাচিত সংসদ সদস্যর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য নওগাঁর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, সকল জনগনকে সমান দৃষ্টিতে দেখে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। নওগাঁর সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করা হবে।

প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় সুবিধাবঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন