বিজ্ঞাপন

নওগাঁয় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর পোরশায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টার পাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র ও মাস্টারপাড়া এলাকার ট্রাক্টর চালক জসীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টাঙ্গাতে গেলে নিহত মেহেদী হাসানকে একটি সাপ কামড় দেয়। একটু পরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সাপে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়। তারপরও শারিরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সাপের কামড়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর শুনেছি। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

পড়ুন- মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

দেখুন- ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষে/পণা/স্ত্র হা/ম/লা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন