২৭/০২/২০২৬, ১৯:৪৬ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান পত্নীতলা উপজেলা

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় হয়ে গেল সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা।

বুধবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ফাইনালে অংশ নেয় পত্নীতলা উপজেলা দল বনাম রাণীনগর উপজেলা দল।

খেলায় প্রথমে রাণীনগর উপজেলা দল ব্যাট করতে নেমে ৬২ রানের লক্ষ্য দেয় পত্নীতলা উপজেলা দলকে। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পত্নীতলা উপজেলা দল এবং চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

টুর্ণামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট সংগ্রাহক ও ম্যান অব দা টুর্ণামেন্ট নির্বাচিত হয় রাণীনগর উপজেলা দলের খেলোয়ার সজল আহমেদ। এছাড়া ম্যান অব ম্যাচ নির্বাচিত হয় রাণীনগর উপজেলা দলের খেলোয়ার মিরাজ হোসেন। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি ও প্রাইজমানি তোলে দেয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজনে টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ. মমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ অন্যান্যরা।

পুরষ্কার বিতরণ শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

নওগাঁয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসবপড়ুন :

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন