জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংষ্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড: আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিব।
এছাড়া বক্তব্য রাখেন এনসিপি জেলা আহবায়ক মাহফুজুর রহমান রুবেল চৌধুরী, এবি পার্টির জেলা কমিটির আহবায়ক এডভোকেট কাজী আতিকুর রহমান, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড: আসম সায়েম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা উপদেষ্টা খন্দকার রেজাউর রহমান টুকু, খেলাফত মজলিসের জেলা সহ সাধারন সম্পাদক ডা: আবু সাইদ, শিবিরের জেলা সভাপতি আজফারুল ইসলাম।
বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়া এবং প্রয়োজনে রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হবে। জনপ্রত্যাশিত এই সংস্কার প্রক্রিয়াটি কেবল সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্ভব নয়; বরং একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের মাধ্যমেই তা সম্পন্ন করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
পড়ুন- দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী
দেখুন- বেগম জিয়া ছিলেন সশস্ত্র বাহিনী অন্তঃপ্রাণ: প্রধানমন্ত্রী


