২৭/০২/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

নওগাঁয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা ফুটবল একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মান্দা উপজেলা ফুটবল একাদশ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা শুরু হয়।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে পাঁচটি করে শটেও ৫-৫ গোলে ড্র হয়। পরে উভয়পক্ষ আরও তিনটা করে শট নেয়। পরিশেষে মান্দা উপজেলা ফুটবল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বিজ্ঞাপন


খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে পুরষ্কার বিতণী অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মান্দার নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ফুটবলের জনপ্রিয়তাকে তৃণমূল ছড়িয়ে দিতে নওগাঁয় জেলার ১১ উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ২৫মে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠ ছাড়াও মহাদেবপুর মিনি স্টেডিয়াম ও বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের বিভিন্ন পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এর টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ছিল জেলা ক্রীড়া সংস্থা।

পড়ুন : টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন