২৭/০২/২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট পাড়ার মৃত আব্দুল হাই খানের ছেলে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তার নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুর এবং পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ রাত আড়াইটার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নওগাঁয় এক ঘণ্টা ব্লকেড

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন