নওগাঁ বিশ্বদ্যালয়ের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ বিশ্বদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আলাউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবসহ অন্যান্যরা।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে নওগাঁ বিশ্বদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, একাডেমিক কার্যক্রম চালু করার ইচ্ছে ছিলো। অনেক চেষ্টার পর তা সফল হয়েছি। দুই বিষয়ে পাঠদানের অনুমোতি মিলেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে। অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদানের উপযোগী করা হয়েছে।আগামীতে আরো কয়েকটি বিষয়ে পাঠদানের অনুমোদনের অপেক্ষা।কৃষিভিত্তিক জেলায় কৃষি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

