আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির নেতারা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যfলয় থেকে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম গোল্ডেন মনোনয়ন ফরমটি উত্তোলন করেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার।
এসময় নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ জেলা ড্যাবের সভাপতি ডা: ইসকেন্দার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) দেওয়ান ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি তৌফিকুর রহমান বাবু, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, এপপি সাব্বির আহম্মেদ, নওগাঁ পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম।
এসময় নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা বলেন, বাংলাদেশের ইতিহাসে আজকে একটি ঐতিহাসিক দিন। আজকে আমাদের বিজয়ের দিন। বিজয়ের এই ঐতিহাসিক দিনে আমরা আমাদের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করলাম। আমরা বিএনপির নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে নওগাঁ-৫ (সদর) আসনটিতে আমাদের প্রার্থীকে বিজয়ী করে এই আসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আমাদের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
পড়ুন- চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত


