নওগাঁয় সুশীল সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টুু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে শহরের দয়ালের মোড় সংগঠনটির অফিস মিলনায়তনে বিডিও’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতা করেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন।
বিডিও-সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী শামসুল হকের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন নাগরিক সংযোগ সিএসও হাব সভাপতি ও রানি এনজিও’র প্রধান নির্বাহী ফজলুল হক খান। সভায় বৃক্ষ রোপণসহ বেশ কিছু গুরুত্বপুর্ন সিধান্ত গ্রহন করা হয়।
সভা শেষে পুনরায় ফজলুল হক খানকে সভাপতি ও সাংবাদিক তছলিম উদ্দীনকে সাধারন সম্পাদক এবং আদিবাসী নেতা অজিত মমুন্ডাকে কোষাধ্যক্ষ নির্বাচন করে কমিটি ঘোষনা করা হয়। এছাড়ও কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন-সাধারন সম্পাদক নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সহসভাপতি হাসিনা বেগম, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান, যুব সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শামসুন্নাহার সুমি, সাবানা খাতুন, মরজিনা বেগম, আদিবাসী নেতা বিপ্লব কুজুর, মধু চন্দ্রসহ অন্যান্যরা।
পড়ুন:জ্বালানি সংকটে শিক্ষা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে
দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |
ইমি/


