২৬/০২/২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় পৃথক ঘটনা দুই জনের মরদেহ উদ্ধার

নওগাঁর সদর ও মান্দা উপজেলা থেকে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার ( ৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শৈলগাছী থেকে এক শ্রমিক ও মান্দা উপজেলার চকউলি গ্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের বাসিন্দা জামাল (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে রায়হান (২৫)।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান,

নিহত জামাল শৈলগাছি গ্রামের একটি মুরগির ফার্মে স্ত্রীসহ কাজ করতেন। গতকাল সন্ধ্যা থেকে হঠাৎ করেই তাকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ওই ফার্মের ১০০ গজ দুরে সড়কের পাশে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল বর্গা পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে মান্দা থানার এসআই (উপ-পরিদর্শক) হাবিবুর জানান, উপজেলার চকউলি গ্রামের পুকুর পাড়ের একটি আম গাছে রায়হানের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন: গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

দেখুন: সোলেমান হাজারী এখন  

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন