২৮/০২/২০২৬, ৪:০৭ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৪:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের নওজোয়ান মাঠে ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করেছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সারাদেশে ফুটবলের মতো ভলিবলেও নওগাঁর ঐতিহ্য ছিল। সেই হারিয়ে যাওয়া সুনাম পুনরায় ফিরে আনতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিকভাবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করছে। এখনো পাড়া মহল্লায় ও গ্রামগঞ্জে অনেক মানুষ ভলিবল খেলে। ভলিবল খেলাকে সচল রাখতে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে এই টুর্নামেন্টের আয়োজন। যেসব খেলাধুলায় নওগাঁর ঐতিহ্য ছিলো সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে যা যা করা দরকার তার সবই করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ অন্যান্যরা।

উদ্বোধনী খেলায় অংশ নেয় রানীনগর উপজেলা বনাম মান্দা উপজেলা। এছাড়াও খেলায় মোট ৮টি দল নিবে।

পড়ুন: মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে ৪ জনের যাবজ্জীবন

দেখুন: শিক্ষার্থী ধ*র্ষ*ণ ও হ*ত্যা*র প্রতিবাদে উত্তাল গোটা ভারত 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন