২৮/০২/২০২৬, ০:৩৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ০:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী খেলায় অংশ নেয় সদর উপজেলা বনাম রাণীনগর উপজেলা। টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা দল, একটি পৌরসভা, অফিসার্স ক্লাব ও স্থানীয় তিনটি ক্লাবসহ মোট ১৫টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন- ক্রিকেটে বাংলাদেশের অনেক গৌবর আছে। ক্রিকেটের মাধ্যমে বাংলদেশকে বিশ্বের অনেক দেশ চিনে। সেই জায়গা থেকে নওগাঁ জেলাও পিছিয়ে থাকবে না। নওগাঁতে ছোট ছোট অনেক ক্লাব ও টিম আছে, যারা খেলাধুলা করে থাকে। আমরা চাই নওগাঁতেও ক্রিকেটে নতুন দিগস্ত উন্মোচিত হোক। সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টের মাধ্যমে উদীয়মান তরুন খেলোয়াররা যেন নিজেকে উদ্ভাসিত করতে পারে সেজন্য এই টুর্ণামেন্টের আয়োজন।

তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে বিভিন্ন টুর্নামেন্টে আয়োজন করা হচ্ছে। এই সময়ে তরুণরা খেলার মাঠমুখী হয়েছে, এটি অত্যন্ত ভালো দিক। খেলাধুলাই পারে যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখতে। এটি ধরে রেখে নওগাঁর ক্রীড়াঙ্গনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ পৌর প্রশাসক টি.এম.এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ অন্যান্যরা।

পড়ুন: নিষ্ফল অভিযান, প্লাস্টিক বস্তায় চাল বিক্রি থামছেনা

দেখুন: প্রতীমা শিল্পীর তুলির আঁচড়েও দ্রব্যমূল্য বৃদ্ধির উত্তাপ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন