১০/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টে তরুণ সংসদ ক্লাব চ্যাম্পিয়ান

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের নওজোয়ান মাঠে ফাইনালে অংশ নেয় ভিলেজ ল্যাবরেটরী ক্লাব বনাম সুলতানপুর তরুণ সংসদ ক্লাব। খেলায় ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ান হয় সুলতানপুর তরুণ সংসদ ক্লাব।

পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে এই টুর্নামেন্টে জেলার ৮টি দল নিয়ে অংশ নেয়।

পড়ুন: দিনাজপুরে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের বিনামূল্যে বাস সার্ভিস

দেখুন: অধ্যক্ষ ও শিক্ষা কর্মকর্তার যোগসাজশে সরকারি বই বিক্রির অভিযোগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন