২৭/০২/২০২৬, ২১:১৯ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২১:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। একই সাথে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক জানান- মফিজ ও হবিজ দু’জনে মানসিক প্রতিবন্ধী। তারা দু’জনে দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরা-ফেরা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা দু’জন বাড়ি থেকে একটি দুরে একটি পুকুরের পানিতে পরে ডুবে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি- আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছে। সাথে সাথে আমরা পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টে তরুণ সংসদ ক্লাব চ্যাম্পিয়ান

দেখুন: ডিজিটাল ক্লাসরুমে কমেছে শিক্ষার বৈষম্য |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন