২৭/০২/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় গেনকি হেলথ সার্ভিসের সেবা কার্যক্রমের উদ্বোধন

প্রত্যন্ত পল্লীর হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষদের আধুুনিক চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত করতে এবং স্বল্প খরচে অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে নওগাঁয় গেনকি হেলথ সার্ভিসের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

রানীনগর উপজেলার প্রত্যন্ত পল্লী আবাদপুকুর বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আইচি হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ও গেনকি হেলথ কেয়ার সার্ভিসের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন।

গেনকি হেলথ কেয়ার সার্ভিসের আবাদপুকুর শাখার ইনচার্জ ডা. আব্দুল্লাহ আল ফাহাদের সভপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গেনকি হেলথ কেয়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন) ডা. জাহিদুল ইসলাম, গেনকি হেলথ কেয়ার সার্ভিসের পরিচালক এএইচএমএম কামরুল আহসান, চিকিৎসা সেবা নিতে আসা রমজান মারুফ, রোকনুজ্জামান প্রিন্স, হারুনুর রশীদ টিপু প্রমুখ।

প্রধান অতিথি বলেন, গ্রামের অসহায়, দরিদ্র ও হতদরিদ্র নারী পুরুষরা গ্রামাঞ্চল থেকে কাঙ্খিত চিকিৎসা সেবা পান না। এই পিছিয়ে পড়া মানুষদের কিভাবে আমরা স্পেশালাইজড চিকিৎসা সার্ভিস সেবাটা দিতে পারি সে চিন্তা থেকে প্রত্যন্ত এই পল্লীতে অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। জটিল ও কঠিন রোগে আক্রান্ত যেসকল রোগীরা শহরে গিয়ে, হোটেলে থেকে, চিকিৎসকের সিরিয়াল নিয়ে বিপুল পরিমান অর্থ খরচ করে চিকিৎসা করা সামর্থ রাখেন না সে সকল রোগীদের নামমাত্র খরচে অনলাইনে চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রয়োজনে পরীক্ষা নিরিক্ষার ক্ষেত্রেও বিশেষ ছাড় দিয়ে আমাদের সাথে চুক্তিবদ্ধ ডায়াগনোস্টিক সেন্টার থেকে পরীক্ষা নিরিক্ষা করিয়ে দেয়া হবে। মুলত গ্রামীণ বিপুল পরিমান পিছিয়ে পড়া জনগোষ্টিকে বিশেষজ্ঞ চিকিৎক দিয়ে চিকিৎসা করিয়ে জীবনমানের উন্নয়ন এবং অবহেলিত গ্রামাঞ্চলে মানুষদের আধুনিক চিকিসা সেবার সুফল ঘরে ঘরে পৌছে দিতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

চিকিৎসা সেবা নিতে আসা রমজান মারুফ, রোকনুজ্জামান প্রিন্স, হারুনুর রশীদ টিপু বলেন, নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর বাজার দেশের একটি প্রত্যন্ত পল্লী। প্রত্যন্ত অঞ্চলে সঠিক চিকিৎসা সেবা এবং সঠিক স্বাস্থ্যনেবা পাওয়া এখনও অনেকটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে গেনকি হেলথ সার্ভিস যে চিকিৎসা সেবা নিয়ে আসছে তা অতি উচ্চমানের। আমরা আশা করছি এই চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকলে এই প্রত্যন্ত পল্লীর মানুষের চিকিৎসা সেবায় একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আধুনিক চিৎিসার কথা চিন্তাও করতে পারেন নান তারা উপকৃত হবে।

গেনকি হেলথ কেয়ার সার্ভিসের পরিচালক এএইচএমএম কামরুল আহসান জানান, আজ থেকে শুধুমাত্র শুক্রবার ছাড়া প্রতিদিন সকালে এবং বিকেলে অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে

পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের

দেখুন: যে শহরের বাসিন্দাদের সবার আছে ব্যক্তিগত বিমান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন