নওগাঁয় ক্রিকেটসিয়া পৌর কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা স্টেডিয়ামে ফাইনালে অংশ নেয় ৮নং ওয়ার্ড বনাম ৫নং ওয়ার্ড।
খেলায় ৫নং ওয়ার্ডকে ৫ উইকেটে পরাজিত করে জয় পায় ৮নং ওয়ার্ড। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় ৮নং ওয়ার্ডের মনোরঞ্জন কুমার। টুর্নামেন্টসেরা হয় একই ওয়ার্ডের শাহীন। পরে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, ডানা পার্কের স্বত্বাধিকারী এম মাসুদ রানা, ইঞ্জিনিয়ার এস.এম. এনামুল হক বাবু, আল-মাহমুদ, সজল রানা, আবুল কালাম আজাদসহ আরও অনেকে। পুরষকআর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সোহাগ গাজীউল।
ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে টুর্নামেন্টের মোট ১২টি দল নেয়।
পড়ুন- পটুয়াখালীর দশমিনায় মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে
দেখুন- আমানত ফেরত: গ্রাহকের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক!


