২৬/০২/২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় সরিষা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেত থেকে আশরাফুল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার জাবারীপুরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সরদারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এসময় তারা সরিষা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

পড়ুন- নারায়ণগঞ্জের নির্বাচনী রাজনীতিতে ‘পুত্র ফ্যাক্টর’: মাঠ কাঁপাচ্ছেন তরুণরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন