24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নগরকান্দায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত-১

ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) গভীর রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের মেইন রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের নারী সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও প্রায় ১০ লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় জাহাঙ্গীর নামের এক ব্যক্তি ডাকাতদের বাধা দিতে গেলে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী নাজমুল হাসান সেলিম বলেন, “প্রতিদিনের মতো রাতে আমাদের পরিবারের দুইজন সদস্য ঘুমিয়ে ছিলো। হঠাৎ ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ধারালো অস্ত্রসহ আমার বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা আমার পরিবারের দুই নারী সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় ১০ লাখ টাকার মূল্যবান মালামালসহ স্বর্ণালংকার নিয়ে যায়। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আমাদের প্রতিবেশী জাহাঙ্গীর এগিয়ে আসেন। তখন ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলী বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ও আমার টিম ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পড়ুন:হেরোইনসহ মাদক সম্রাট জুয়েলের সহযোগী আটক

দেখুন: ‘আমি প্রজাতন্ত্রের কর্মচারী, আমার কাজ জনগণকে সেবা দেয়া

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন