33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নজরুল জয়ন্তী জাতীয় ভাবে উদযাপনের দাবিতে ত্রিশালে মানববন্ধন

সাম্যের কবি, প্রেমের কবি,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল নজরুল মঞ্চে উদযাপনের দাবিতে ‘আমরা ত্রিশালবাসী’র ব্যানারে আজ রবিবার (১১ মে) ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা আসলে এমন খবরে ফুসছে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের নজরুল ভক্তরা।

নজরুল প্রেমীরা জানান, নজরুলের বাল্যস্মৃতি ধন্য ত্রিশালের মাটি । সর্বপ্রথম আসানসোল রুটির দোকান থেকে রফিজউল্লাহ দারোগা দুখু মিয়াকে ত্রিশালের কাজীর শিমলায় নিয়ে আসেন। দুখু মিয়া তৎকালীন (দরিরামপুর হাইস্কুল)বর্তমান সরকারি নজরুল একাডেমীতে দুই বছর লেখা পড়া করেছেন। কিশোর নজরুলকে ত্রিশালে না আনলে জাতীয় কবির মযার্দা পেতেন কিনা এ দাবি ত্রিশালের নজরুল প্রেমী ভক্তদের । ত্রিশালে কবির নামে বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। তবে কবির জন্মবার্ষিকী আসলেই ত্রিশালের প্রতি এত বৈসম্য কেন?

নজরুল ভক্তগণ কবির ১২৬তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে পালনে কর্মসুচীর ঘোষনা দেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল,উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ হিল বাকী নোমান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজি,জেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ শিহাব,শুকতারা সংঘের সাবেক সভাপতি ইমরুল কায়েস,উপজেলা স্বচ্ছা সেবক দলের সভাপতি মোশাররফ হোসেন,ইজ্ঞিনিয়ার আব্দুল্লাহ আল মামুন,সাব্বির আহমেদ রনি প্রমুখ। বক্তারা বলেন,মানববন্ধন স্মারকলিপিতে যদি দাবী আদায় না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

মানববন্ধনে ত্রিশালের বিভিন্ন স্কুল কলেজ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন।

এনএ/

দেখুন: মর্গে ঘটে যাওয়া অনেক ঘটনার সাক্ষী ডোম নজরুল , কেন কেঁদেছিলেন এই যুবক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন