১০/০২/২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে ৩দিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উৎসব শুরু

কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সরকারি নজরুল একাডেমি মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় কবির শৈশব স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুল (বর্তমান সরকারি নজরুল একাডেমী) মাঠে জেলা প্রশাসকের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা বিকেল তিনটায় নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এবং কবি ও নজরুল গবেষক মাহমুদুল হাসান নিজামী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অপর দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবিবার বেলা সোয়া ১১ টায় গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম এ ফায়েজ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিটে সদস্য ডা. মোঃ মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড সদস্য মো. জেহাদ উদ্দিন।

অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জাতীয় কবি কাজী নজরুলের জন্ম বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী নজরুল মেলা বসেছে।

এনএ/

দেখুন: সম্পদের হিসাব নিয়ে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলো আসিফ নজরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন