28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি কয়েকটি আম গাছের চারা রোপণ করেন

বিজ্ঞাপন

উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশন বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের এধরণের কাজের প্রশংসা করে উপাচার্য বলেন, ‘এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি যোগসূত্র তৈরি হলো। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দরিদ্র শিক্ষার্থীকে সহায়তা প্রদান এবং আই.ই.এল.টি.এস. প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি আহবান জানান উপাচার্য।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত), আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রজেক্ট এক্সিকিউটিভ তারেক আজিজ, গ্রীণ ক্যাম্পাসের সদস্যগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

আস-সুন্নাহ ফাউন্ডেশন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ১৫৮টি ফলদ গাছের চারা প্রদান করে। এর মধ্যে আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, গোলাপ জাম, অরবরই, আমলকি ও বরই গাছের চারা। গাছের চারাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপন করা হয়।

পড়ুন: কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

দেখুন: বৈসাবি উৎসবে সেজেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন