24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে এডভোকেট তপন বিহারি নাগ ছাত্র কল্যাণ উপবৃত্তি প্রদান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ১২ জনকে এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর হাতে ৬,০০০/- (ছয় হাজার) টাকার চেক প্রদান করেন। ১ বুধবার আইন ও বিচার বিভাগের মুট কোর্ট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই উপবৃত্তি প্রদান করা হয়।
উপবৃত্তি প্রদানকালে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সমাজের সচেতন একটি অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীদের নিকট সমাজ ও দেশের কিছু চাওয়া রয়েছে। আমি আশা করি জ্ঞানার্জন করে তোমরা সমাজ ও দেশের সেই চাওয়া পূরণ করবে। সরকারের করের টাকায় তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছো। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে তোমাদের কাজ করতে হবে। তোমরা যুক্তি দিয়ে কাজ করবে, আবেগ বা উপর মহলের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে নয়।’ মেধার স্বাক্ষর রেখে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে
আইন ও বিচার বিভাগের মেধাবী ও অসচ্ছল ১২ জন শিক্ষার্থীকে এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান করা হয়। প্রথমবারের মতো এই উপবৃত্তি প্রদান করা হয় এবং এখন থেকে প্রতি বছর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের মাঝে এই উপবৃত্তি প্রদান করা হবে।
উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। আইন ও বিচার বিভাগের সভাপতি ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম।
অনুষ্ঠানে আইন বিতর্ক উৎসব ২০২৫ এবং দ্বিতীয় অন্ত:বিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের মাঝেও সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আইন ও বিচার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোসাইটি এবং আইন বিতর্ক ক্লাব।খোরশিদুল আলম মজিব

বিজ্ঞাপন

পড়ুন: ডাকসুতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোষ্ট দেওয়ায় ওসি প্রত্যাহার

দেখুন: নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অভিযান, জনমনে স্বস্তি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন