১০/০২/২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৫এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় নতুন প্রশাসনিক ভবনের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি নারিকেল গাছের চারা রোপণ করেন।

বিজ্ঞাপন

এসময় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পূবালী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ বৃক্ষরোপণ কর্মসূচির প্রসংশা করে উপাচার্য বলেন, ‘পূবালী ব্যাংকের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আগে থেকে বিদ্যমান থাকলেও এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সেই সম্পর্ক আরো বেগবান হলো।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহ্মেদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি-এর ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম, ত্রিশাল শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আলী ও ডেপুটি জুনিয়র অফিসার দেবরাজ ব্যানার্জীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পূবালী ব্যাংক পিএলসি এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য মোট ২০০ (দুইশত) টি বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করে। এর মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, অরবরই, আমলকি, বরই, দেবদারু, কাঠগোলাপ, বকুল, স্বর্ণচাঁপা ফুল, বহেরা, নিম, অর্জুন, চেরি, মেহেদী, কামরাঙা, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা। গাছের চারাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপন করা হয়।

পড়ুন: নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু, আহত ১

দেখুন: ই/স/রা/ই/ল-আ/মে/রি/কা ফাঁদ পেতেছিল, কিন্তু ই/রা/ন যেন আ/গু/নে ঘি ঢেলে দিল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন